1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর পুলিশ সুপার এর পক্ষে কম্বল দিলেন ওসি ওয়াহিদুজ্জামান

  • বর্তমান সময়: শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ফরিদপুর পুলিশ সুপার এর পক্ষে কম্বল দিলেন ওসি ওয়াহিদুজ্জামান

আজিজুর রহমান দুলাল : ফরিদপুর জেলার পুলিশ সুপার আলিমুজ্জান এর পক্ষ থেকে আলফাডাঙ্গা পৌরসভায় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান। বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) আলফাডাঙ্গা থানার গোল ঘরে পৌর সভার ৯টি ওয়াডের শীতার্ত মানুষের মাঝে তিন শতাধিক শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে আলফাডাঙ্গা পৌরসভার নয়টি ওয়াডের অসহায় ও শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন (ওসি) ওয়াহিদুজ্জামান।
এ সময় তার সাথে ছিলেন, আলফাডাঙ্গা থানার ওসি তদন্ত মো. ফয়সাল আহম্মেদ,এস আই মিজান, এস আই উত্তম কুমারসহ আরও কয়েক জন উপস্থিত ছিলেন। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ‘সমাজের অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে তিন শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়েছে। পরবর্তীতে আরও শীতবস্ত্র দেয়া হবে।’ এসব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বানও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page