1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় বিশ্ব ‘মা’ দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ 

  • বর্তমান সময়: রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৯২ বার পড়া হয়েছে
সালথায় বিশ্ব 'মা' দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ 
সালথায় বিশ্ব 'মা' দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ 

সালথায় বিশ্ব ‘মা’ দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ

আ‌রিফুল ইসলাম , সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই শ্লোগান কে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে ফরিদপুরের সালথায় বিশ্ব মা দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ই মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সালথায় বিশ্ব 'মা' দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ 

সালথায় বিশ্ব ‘মা’ দিবসে আলোচনা সভা ও শিশু খাদ্য বিতরণ

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, উপজেলা কৃষি অ‌ফিসার জীবাংশু দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
আ‌লোচনা সভায় বক্তারা ব‌লেন, মা দিব‌স একদি‌নের জন‌্য নয়, এক‌দি‌নের চেতনা সারা বছর থাকুক, মা‌য়ের জন‌্য ভালবাসা ও শ্রদ্ধা ৩৬৫ দিনই থাকুক। মা দিব‌সে সকল মা কে শপথ কর‌তে হ‌বে নি‌জের স্বামী সন্তান কে সব ধর‌নের অপকর্ম থে‌কে দু‌রে রাখতে হ‌বে। আ‌লোচনা সভা শে‌ষে উপ‌জেলার আট ইউ‌নিয়‌নের ২০০ জন মা‌য়ের মা‌ঝে পর্যায়ক্রমে শিশু খাদ‌্য বিতরণ করা হয়। প্রতি প‌্যা‌কে‌টে ছিল সেমাই, দুধ, চি‌নি, পোলার চাউল, তেল, সু‌জি, নুডুস।
আ‌রিফুল ইসলাম

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page