1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সাংবাদিক সেকেন্দার হত্যা চেষ্টার প্রতিবাদে আলফাডাঙ্গা প্রেস ক্লাবের মানববন্ধন

  • বর্তমান সময়: শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে
সাংবাদিক সেকেন্দার হত্যা চেষ্টার প্রতিবাদে আলফাডাঙ্গা প্রেস ক্লাবের মানববন্ধন
সাংবাদিক সেকেন্দার হত্যা চেষ্টার প্রতিবাদে আলফাডাঙ্গা প্রেস ক্লাবের মানববন্ধন

সাংবাদিক সেকেন্দার হত্যা চেষ্টার প্রতিবাদে আলফাডাঙ্গা প্রেস ক্লাবের মানববন্ধন

আজিজুর রহমান দুলালঃ আলফডাংঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের পাতা পত্রিকার সাংবাদিক এবং সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক সেকেন্দার আলমকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিতে আলফাডাঙ্গা প্রেস ক্লাব মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার বেলা ১২টায় আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন,আলফাডাংঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত ফকির, সহ- সভাপতি খান আসাদুজ্জামান টুনু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আমিনুর রহমান আচ্ছু,আজিজুর রহমান দুলাল,কামরুল ইসলামসহ গণমাধ্যমকর্মী সকলেই উপস্থিত ছিলেন।

সকল বক্তারা বলেন,আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিক সেকেন্দার আলমের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে সেকেন্দারের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু সাংবাদিক সেকেন্দার আলম নয় সারা দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছেন। অতিদ্রুত নির্যাতনের শিকার সাংবাদিকদের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনা হোক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page