1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় ৫ শতা‌ধিক দুস্থ‌্যদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

  • বর্তমান সময়: শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৫২৭ বার পড়া হয়েছে
সালথায় দুস্থ‌্যদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
সালথায় দুস্থ‌্যদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

সালথায় ৫ শতা‌ধিক দুস্থ‌্যদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

আ‌রিফুল ইসলাম,সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপ‌জেলায় করোনা কা‌লিন সম‌য়ে ক্ষতিগ্রস্থ দুস্থ‌্য ও অসহায় প্রায় ৫ শতা‌ধিক পরিবারের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের পক্ষ থে‌কে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও আমেনা রশিদ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে শুক্রবার বেলা ১১ টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সালথায়  দুস্থ‌্যদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

সালথায় দুস্থ‌্যদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

এসময় অন‌্যান‌্যদের মা‌ঝে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হাসিব সরকার, আমেনা র‌শিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী মোল্যা, সোনাপুর ইউনিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল‌্যা, শিক্ষক সাহেবুল ইসলাম প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরণকালে বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজ সেবক মোঃ ইদ্রিস আলী মোল্যা বলেন, মানুষ মানুষের জন্য, সমগ্র বিশ্ব থমকে গেছে মহামারী করোনার আঘাতে। এতে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষেরা মানবেতর জীবন-যাপন করছে। এই কারণে ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা ও আশপা‌শের এলাকার কর্মহীন হয়ে পরা অসহায় ও দুঃস্থ‌দের মা‌ঝে গত বছরের মত এবছরও তাদের পাশে রয়েছে আমেনা রশিদ ফাউন্ডেশন।

তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও আমেনা রশিদ ফাউন্ডেশনের অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় ৫ শতা‌ধিক পরিবারের মাঝে ভাতের চাল, পোলার চাল, আলু, চিনি, তেল, ডাল, সেমাই, দুধ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আমেনা রশিদ ফাউন্ডেশন। ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে আমা‌দের কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

এসময় সরকারের পাশাপাশি সালথা উপজেলার বিত্তবানদের করোনাকালিন সময়ে অসহায়-দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান উপজেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হাসিব সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page