1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আলফাডাঙ্গায় সাংবাদিক সেকেন্দারের উপর হামলা

  • বর্তমান সময়: শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় সাংবাদিক সেকেন্দারের উপর হামলা
আলফাডাঙ্গায় সাংবাদিক সেকেন্দারের উপর হামলা

আলফাডাঙ্গায় সাংবাদিক সেকেন্দারের উপর হামলা

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক ভোরের পাতা পত্রিকার সাংবাদিক এবং সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক সেকেন্দার আলম (৪৩)। বৃহস্পতিবার (৬মে) ইফতারের পর আনুমানিক সন্ধ্যা ৭:২০টার সময় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের পবনবেগ পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন ৩রাস্তার মোড়ে মোটর সাইকেলের উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলিতেছিল। হটাৎ পিছন থেকে অজ্ঞাত নামা দুষ্কৃতকারী ছোট টেঙ্গী(ছোট কোদাল) দিয়ে তার মাথার পিছনে আঘাত করে পালিয়ে যায়।ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে রাস্তার উপর পড়ে থাকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে,কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানার জরুরি ডিউটি অফিসার এস আই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম ফোর্সসহ দ্রুত ঘটনা স্থানে গিয়ে সাংবাদিক সেকেন্দার আলমের মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় উদ্ধার করে,এবং ছোট টেঙ্গী(ছোট কোদাল) এর ভাঙা অংশটি জব্দ করে থানায় নিয়ে আসে। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, হামলার খবর পেয়েই তিনি থানার এসআই এস আই (নিঃ) মোঃ শফিকুল ইসলামকে
ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত ফকির, সাংবাদিক সেকেন্দার আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page