1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৬৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা
ফরিদপুরে করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা

ফরিদপুরে করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা

চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুর তধ্য অধিদপ্তরের উদ্যোগে গত ৩ মে করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে নিরবছিন্ন সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে গণযোগাযোগ অধিদপ্তর। কোভিড-১৯ সংক্রমন রোধে প্রচার প্রচারনা কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারনকে সচেতন করে চলেছেন তথ্য ও সম্প্রচারন মন্ত্রনালয়।

এরই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনার প্রচার কৌশল বাস্তবায়ন ও সুরক্ষা বিষয়ক এক ভার্চ্যুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় বিভিন্ন পর্যায়ের পরিচালক, উপপরিচালক ও তথ্য কর্মকর্তাসহ মোট ৯১ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মোঃ মনিরুজ্জামান। কর্মশালায় আইইউডিসিআর ঢাকার এএসএম আলমগীর করোনা সময়ে কার্যকর প্রচার কৌশল বাস্তবায়ন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা বিষয়ে তথ্যপত্র উপস্থাপন করেন। কর্মশালায় ইউনিসেফ বাংলাদেশের ম্যানেজার (যোগাযোগ ও উন্নয়ন) ইয়াছিন খান কোভিড-১৯ ঝুঁকি কমাতে যোগাযোগ এবং কমিনিউটি সম্পৃক্ততা বিষয়ে বক্তব্য দেন। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে যুগ্ন সচিব (উন্নয়ন) মোঃ আনছার আলী দুর্যোগ সময়ে প্রচার কাজ বাস্তবায়ন, বরাদ্দ ও ব্যায় ব্যাবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page