1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরের কানাইপুরে হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৬৯ বার পড়া হয়েছে
কানাইপুরে হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কানাইপুরে হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুরের কানাইপুরে হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মানিক দাস : ফরিদপুর সদর উপজেলার আওতাধীন কানাইপুর ইউনিয়নের ইব্রাহিমদী হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ৭৭৫ জন শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার খাদ্য সামগ্রী তালিকায় যা যা ছিল; ১০কেজি চাউল, ১কেজি ডাউল, ১ কেজি ছোলা, ১কেজি ৫০০গ্রাম চিনি, ১প্যাকেট সেমাই, ৫০০গ্রাম ওজনের ১প্যাকেট দুধ ও ৫০০গ্রাম কিচমিচ এগুলোর সমন্বয়ে মানসম্মত প্রতিটি প্যাকেট তৈরি করা হয়। এতে খাদ্য সামগ্রীর মোট সংখ্যা হয়েছিল ৭৭৫টি ।

কানাইপুরে হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কানাইপুরে হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার দাতা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম আরিফ, মোঃ তাজুল ইসলাম তারেক, মাদ্রাসার সুপার মাওলানা কাওসার উদ্দিন, সহকারী প্রধান মাওলানা নুরুল আমিন শামীম এবং সাধারণ শিক্ষক শিক্ষিকা মন্ডলী।

 

মাদ্রাসার সুপার মাওলানা কাওসার উদ্দিন জানান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রতনপুর গ্রুপের চেয়ারম্যান এবং হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসার মাননীয় সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমান স্যারের আন্তরিক উদ্যোগে মাদ্রাসায় অধ্যয়নরত সকল ছাত্র/ছাত্রীদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা হিসাবে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, স্যারের উদ্যোগে বৈশ্বিক মহামারী কোভিড ১৯ সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করে থাকেন, সেই ধারাবাহিকতায় আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

এছাড়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে আমরা মাদ্রাসার উদ্যোগে উপবৃত্তির ব্যবস্থা করে থাকি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page