1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

দীর্ঘ ১২ বছর ধরে ফরিদপুর জেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি নেই

  • বর্তমান সময়: বুধবার, ৫ মে, ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে
দীর্ঘ ১২ বছর ধরে ফরিদপুর জেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি নেই
দীর্ঘ ১২ বছর ধরে ফরিদপুর জেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি নেই

দীর্ঘ ১২ বছর ধরে ফরিদপুর জেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি নেই

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি নেই। দীর্ঘ ১২ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস দীর্ঘবছর কমিটি না করে নিজে আহ্বায়ক হয়ে ছিলো। কেউ ভয়ে কথা বলতে পারতো না কমিটি নিয়ে। তার কারণ হচ্ছে তাদের সরাসরি সহযোগিতা করতেন মন্ত্রী নিজেই।

 

গত বছরের জুন মাসে মোশারফ হোসেনের পতনের পর তার এপিএস ফোয়াদ তখন পলাতক রয়েছে প্রায় এক বছর ধরে। দীর্ঘ এক বছর ধরে যুবলীগের কোনো কার্যক্রম নেই। অনুসন্ধানে জানা যায়, ফরিদপুর জেলা যুবলীগের একটি কমিটি করে কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে ফরিদপুর জেলা যুবলীগের কমিটিতে আলোচনায় আছে চার জন। তাদের মধ্যে রয়েছে সাবেক দুই ছাত্র নেতা রাজপথের লড়াকু সৈনিক এরশাদ বিরোদী আন্দোলনের অন্যতম সংগঠক সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক জি.এস জিয়াউল হাসান মিঠু ও তৌফিক পুচ্চি। তৃনমূলের থেকে রাজনীতিতে উঠে আসা দুই যুবনেতা আলী আজগর মানিক ও আনিসুর রহমান মোল্লা।

 

তৃণমূল নেতাকর্মীদের দাবি দ্রুত ফরিদপুর জেলা যুবলীগের কমিটি করার আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির প্রতি। তারা আরো বলেন, দীর্ঘদিন যারা নির্যাতিত ও অবহেলিত হয়ে দলের জন্য কাজ করে গেছে। সেসকল নেতাকর্মীদের নিয়ে ফরিদপুরবাসী যুবলীগের কমিটি চায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page