1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শাশুড়ির জানাজায় আসতে গিয়ে লাশ হলেন জামাই ও নাতী

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে
শাশুড়ির জানাজায় আসতে গিয়ে লাশ হলেন জামাই ও নাতী
শাশুড়ির জানাজায় আসতে গিয়ে লাশ হলেন জামাই ও নাতী

শাশুড়ির জানাজায় আসতে গিয়ে লাশ হলেন জামাই ও নাতী

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে স্ত্রী আদরী বেগম (৪০), দুই বছরের ছেলে ইয়ামিনকে সাথে নিয়ে রওনা দিয়েছিল শাশুড়িকে এক নজর দখার জন্য কিন্তু বাড়িতে পৌঁছনোর আগেই চলে গেলেন পরপারে। ৩রা মে (সোমবার) ভোরে তাড়াতাড়ি শশুর বাড়িতে আসার জন্য মাদারীপুরের শিবচরে স্পিডবোটে ওঠেন।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে। শ্বাশুড়ির মৃত্যু খবর পেয়ে তার জানাযায় অংশ নিতে ঢাকা থেকে স্ত্রী আদরী বেগম (৪০), দুই বছরের ছেলে ইয়ামিনকে সাথে নিয়ে রওনা দিয়েছিল সে। কিন্তু বাড়ি পৌঁছনোর আগেই চলে গেলেন পরপারে। ভাগ্যক্রমে বেঁচে যান তার স্ত্রী আদরী বেগম। আদরী বেগম স্বামী সন্তানের লাশ নিয়ে বিকেলে ফিরেন আলফাডাঙ্গার চরডাঙ্গা পিতার বাড়িতে।

 

আরজু সরদারের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের পঁচা মাগুরার পান্নু সরদারের ছেলে আরজু সরদার (৫০) সোমবার আদুরী বেগমের মায়ের নামাজে জানাযার শেষে বিকালে বাপ-বেটার লাশ লাস নিয়ে বোয়ালমারী উপজেলার পচা মাগুরায় আরজুর নিজ বাড়িতে রওনা দেন। লাস বাড়িতে পৌছানোর পর আসেপাশের শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠেছে আসেপাশের এলাকা। ইউপি সদস্য হানিফ শেখ বলেন,আরজু ছোটখাটো ব্যবসা করতো ঢাকাতে।শ্বাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়ি আসিতে ছিল।

 

সোমবার রাতে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা জানান,সত্যিই এটি একটি হৃদয় বিদারক ঘটনা।এখন এ সংসারে তার দ্বিতীয় স্ত্রী আদুরী ছাড়া আর কেউ রইলো না। আরজু সরদার ও ছেলে ইয়ামিনের লাশ বাড়িতে আনা হয়েছে। রাত ১০টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page