1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১

  • বর্তমান সময়: সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১
আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ মমিন খান(৩২) নামে একজন গুরুতর আহত হয়েছেন। ২মে (রবিবার) আনুমানিক সন্ধ্যা ৬টার সময় উপজেলার বাকাঁইল গ্রামে এ ঘটনা ঘটে।হামলার ঘটনায় আহত নিজেই বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,মমিনের খালাতো ভাই আলামিন বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলার সময় আম গাছের ডালে বল আটকাইয়া যায়।ঔ বল ঢিল ছুড়ে পাড়তে গেলে একটা আম পড়ে যায়। আম পড়ে যাওয়ার কারনে,মোশা শেখ আলামিনকে বিশ্রি ভাষায় গালাগালি পাড়ে।মোঃ মমিন খান এ কথা শুনতে গেলে,আসামি মোশা শেখ(৪০) মহাসিন শেখ (৪৫)উভয় পিতা মান্দার শেখ,লাভলী বেগম (৩৮)স্বামী মহাসিন শেখ উভয়ে মিলে ধারালো দা,লোহার রড,এবং বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকি।আমার চিৎকার শুনিয়া আমার ভাই কবির(২৫)প্রতিবেশি হামিদ মিয়া(৫৫) এবং জনি শেখ (২৫) আশঙ্কাজনক অবস্থায় আমাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভত্তি করেন।

এ ব্যাপারে বিবাদী মোশা শেখকে মুঠো ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মমিনরা আমাদের মারার জন্য আমাদের বাড়িতে আসলে আমরা প্রতিহত করার চেষ্ঠা করি। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page