1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশের উন্নয়নে সাংবাদিক সমাজ অগ্রনি ভুমিকা পালন করেছে হুইপ ইকবালুর রহিম

  • বর্তমান সময়: রবিবার, ২ মে, ২০২১
  • ৩৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশের উন্নয়নে সাংবাদিক সমাজ অগ্রনি ভুমিকা পালন করেছে হুইপ ইকবালুর রহিম
বাংলাদেশের উন্নয়নে সাংবাদিক সমাজ অগ্রনি ভুমিকা পালন করেছে হুইপ ইকবালুর রহিম

বাংলাদেশের উন্নয়নে সাংবাদিক সমাজ অগ্রনি ভুমিকা পালন করেছে হুইপ ইকবালুর রহিম

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সাংবাদিক সমাজ অগ্রনি ভূমিকা পালন করেছে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। তাদের লেখার মাধ্যমে দেশ ও জাতির কল্যান বয়ে আনে। সাংবাদিকরা আজ জাতিকে স্বপ্ন দেখতে শেখায়। মহামারি এই করোনাতেও সাংবাদিকরা নিজের জীবন বাজি রেখে করোনার খবরাখবর কাভারেজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে প্রণোদনাসহ সব ধরনের সহায়তা করে আসছেন।

 

আজ রোববার(২মে) বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

 

হুইপ ইকবালুর রহিম এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা চাই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন ছিলো ক্ষুধা-দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা। আমাদের প্রচেষ্টা হচ্ছে মানুষের জীবনকে উন্নত করা। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের লেখার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিনাজপুরসহ দেশের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরার আহবান জানান। দেশসহ সারাদেশে কোভিড-১৯ এর মহামারি চলছে। স্বাস্থ্য বিধি মেনে আমাদের চলতে হবে। কোভিড-১৯ এর অন্যতম চিকিৎসা হচ্ছে সচেতনতা।

 

দিনাজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি স্বরুপ বকসী বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারন সম্পাদক কামরুল হুদা হেলাল, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য এস এম খালেকুজ্জামান রাজু, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ আলম শাহী, সদস্য আজহারুল আজাদ জুয়েল প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page