1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে কোতোয়ালি থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা ও ইফতার  অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে
ফরিদপুরে কোতোয়ালি থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত
ফরিদপুরে কোতোয়ালি থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত

ফরিদপুরে কোতোয়ালি থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা ও ইফতার  অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর কোতোয়ালী থানায় নবাগত ওসি আব্দুল জলিলের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা ও ইফতার আজ বিকেলে কোতয়ালী থানায় অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ ফরিদপুর শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করে।
সংক্ষিপ্ত বক্তব্যে ওসি এমএ জলিল বলেন তিনি ফরিদপুরে সেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন। তিনি বলেন ফরিদপুরের পুলিশের কাছ থেকে মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা  ভালোমতো পেতে পারে এজন্য তার আন্তরিকতার অভাব থাকবে না। একই সাথে ফরিদপুরের পুলিশ প্রশাসন যেন জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ নিতে পারে ‌ সেজন্য তার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি জেলায় আইন-শৃংখলার সদিচ্ছার জন্য এবং উন্নতির জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে কোতোয়ালি থানার ওসি তদন্ত এনায়েত হোসেন, ইন্টেলিজেন্ট শাখার কর্মকর্তা আবুল বাশার, সেকেন্ড অফিসার বেলাল হোসেনসহ কোতোয়ালি  থানা পুলিশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page