1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ

  • বর্তমান সময়: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৫২ বার পড়া হয়েছে

সালথায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপ‌জেলায় অসহায় দুই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা যুবলী‌গের উদ্যো‌গে শুক্রবার (৩০এপ্রিল) সকাল ৮টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলার সিংহপ্রতাপ গ্রামের কৃষক জাহিদ হোসেন ও ওহিদুল এর ১২ কাঠা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
উপ‌জেলা যুবলী‌গের সহ-সভাপ‌তি শওকত হো‌সেন মুকু‌লের দিক নি‌র্দেশনা ও সো‌হেল মাহমু‌দের পরিচালনায়  ধান কাটা ও পৌ‌ছে দেওয়ার কা‌জে অন‌্যান‌্যদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বার, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা আমীন খন্দকার, ইউপি সদস্য শাহজাহান প্রমূখ। এছাড়াও উপ‌জেলা যুবলীগের বেশ কিছু নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।
কৃষক জাহিদ হোসেন বলেন, ধান কাটার লোক পাওয়া যায় না, একজন লোক ঠিক করতে অনেক টাকা লাগে। এতো টাকা খরচ করে ধান কাটা সম্ভব নয়। এই অবস্থায় উপজেলা যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছেন এতে আমি খুশি হয়েছি। আমি উপজেলা যুবলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।
সালথায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ

সালথায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ

উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী লকডাউনের কারণে নেতাকর্মীদেরকে অসহায় মানুষের পাশে থাকতে বলেছেন। তাই আমরা আজকে দুজন অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমরা যুবলীগ অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page