1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

  • বর্তমান সময়: শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪৫৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

নিরঞ্জন মিত্র ( নিরু) ” ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে ফরিদপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশানের চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের জেলার বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক এ.এস. এম. আলী আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দীপক কুমার রায়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আ. স. ম. জাহাঙ্গীর চৌধুরী টিটু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান মোল্লা, পথকলী নির্বাহী পরিচালক মোঃ বেলায়েত হোসেন, এ.কে.কে নির্বাহী পরিচালক এম. এ জলিল, আভার নির্বাহী পরিচালক সুরেশ হালদার প্রমূখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের তত্বাবধায়ক মোঃ নূরুল হুদা, সরকারি শিশু পরিবার ( বালক) এর উপ তত্বাবধায়ক এস. এম সুজাউদ্দিন রাশেদ সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা/ কর্মচারী ও বিভিন্ন এনজিও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সমাজ সেবা অধিদপ্তরের বাস্তবায়িত কর্মসূচীর আওতায় সেবার বিবরণ তুলে ধরেন অধিদপ্তরের উপ- পরিচালক এ. এস. এম আলী আহসান সভায় জানান ফরিদপুরে ১ লাখ ২৪ হাজার ৮৩ জন নাগরিক নয়টি কোটয় সমাজ সেবার ভাতা পাচ্ছেন।

এর মধ্যে বয়স্ক কর্মসূচীর আওতায় ৬৬ হাজার ৭ শত ৩ জন, দুঃস্থ নারী কোটায় ২৩ হাজার ৪ শত ৮০ জন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কোটায় ২৬ হাজার ৯ শত ৬৯ জন, প্রতিবন্ধী শিক্ষার্থী উপবৃত্তি কোটায় ১ হাজার ৫ শত ৭২ জন, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পায় ৩ হাজার ৯ শত ২ জন, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠি বিশেষ ভাতা ৬ শত ৯৭ জন, বেদে ও অনগ্রসর শিক্ষা উপবৃত্তি কোটায় ৭ শত ৫৫ জন, হিজরা জনগোষ্ঠি কোটায় ৪ জন ও হিজরা জনগোষ্ঠির শিক্ষা উপবৃত্তি কোটায় ১ জন। আলোচনা সভা শেষে সমাজসেবা অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও এনজিও কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলেন ফরিদপুর এনজিও সমূহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page