1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে পুষ্টি কমিটির উদ্দ্যেগে নতুন ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের হাতে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.মোঃ হাফিজুর রহমান।

জানা যায় ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে মাত্র ৮টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন চিকিতসকরা। মহামারি করোনাভাইরাস সংক্রমন কালে রোগীদের অক্সিজেন বেশী প্রয়োজন হয়। তাই অত্র হাসপাতালের রোগীদের কথা চিন্তা করে নতুন করে ৫টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেন উপজেলা পুষ্টি কমিটি।এ নিয়ে ৩১ শয্যার এই হাসপাতালটিতে অক্সিজেন সিলিন্ডার সংখ্যা দাড়াল ১৩টি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page