1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর সমাচার :  ২৮ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে অনলাইন জুম প্ল্যাটফর্মে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার জেলা প্রশাসক জনাব অতুল সরকার। সভায় সভাপতিত্ব করেন এবং কি-নোট প্রেজেনটেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ।

 

সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জনাব সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মোসাররফ আলী , কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফরিদপুরের উপমহাপরিদর্শক জনাব মোঃ মতিউর রহমান প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন যানবাহনের গাড়ীচালক ও হেলপারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page