1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রসনে জাটকা রক্ষা অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়,৭ হাজার মিটার  কারেন্ট  জাল ধ্বংস

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে

চরভদ্রসনে জাটকা রক্ষা অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায়,৭ হাজার মিটার  কারেন্ট  জাল ধ্বংস

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সোমবার   দিনভর জাটকা রক্ষা  অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কারেন্ট জাল দিয়ে অবাধে জাটকা নিধনের দায়ে শাহীন ৩৮ এক জেলেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭ হাজার মিটার  কারেন্ট  জাল জব্দের পর উপজেলা পরিষদে এনে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া দুই কেজি জাটকা ইলিশ আটকের পর তা দুঃস্থদের মাঝে বিতরন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার নেতৃত্বে এ ভ্রম্যমান   আদালতের অভিযান পরিচালিত হয়।অভিযানের অন্যরা হলেন উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান, ক্ষেত্রে সহকারি শামীম আরিফিন ও চরভদ্রাসন থানার এস আই তুহিন প্রিয় মুখ।
সংশ্লিষ্ট সূত্র জানা যায় মুজিববর্ষে শপথ নেবো,জাটকা নয় ইলিশ খাবো’ এ  স্লোগান নিয়ে উপজেলা মৎস্য  দপ্তরের উদ্যোগে পদ্মা নদীর দিয়ারা গোপালপুর এলাকার জল মহাল, চর মৈনট,ভাটি শালিপুর ও এমপি ডাঙ্গী গ্রামের জলমহালে দিনভর অভিযান পরিচালনা করেন ভ্রম্যমান আদালত।অভিযানের টের পেয়ে অনেকেই কারেন্ট জাল ফেলে পালিয়ে যায় এবং এক জেলেকে আটক করেন    ভ্রম্যমান  আদালত। ফলে পদ্মা নদীতে ব্যবহৃত কারেন্ট জাল গুলো জব্দ করে উপজেলা পরিষদে আনার পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page