আলফাডাঙ্গায় রমজানে বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা
আজিজুর রহমান দুলালঃ করোনার এবং রমজান মাসের মধ্যে বেশি দামে পণ্য বিক্রি করায় দুইটি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ২৭ এপ্রিল(মঙ্গলবার) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সরকারি হাইস্কুল মাঠে খোলা বাজারে অতিরিক্ত দামে মাল বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল ইসলাম আদালত পরিচালনা করেন।
আলফাডাঙ্গা সদর বাজারের ব্যাবসায়ী মো জুদ্দুকে মূল্য তালিকা টানানোর জন্য কয়েক বার বলার পরও না টানানোর অপরাধে ৫ হাজার টাকা,এবং তরমুজ ব্যাবসায়ী একলাচ মিয়াকে কেজি দরে বিক্রি করার কারনে ৫ হাজার টাকা জরিমানা করেন।ব্যবসায়ীরা যাতে অনৈতিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, তা প্রতিরোধের জন্যই আলফাডাঙ্গা থানার এস আই শফিক এর নেতৃত্বে একটি টিম এ অভিযানে সহায়তা করেন। তবে পণ্যের দাম ঠিক রাখতে সরকারের কঠোর নজরদারির দাবি সাধারণ ক্রেতাদের।
Leave a Reply