1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

হতদরিদ্রদের পাশে ত্রিশালের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার

  • বর্তমান সময়: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

হতদরিদ্রদের পাশে ত্রিশালের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার

এনামুল হক,ময়মনসিংহ:- প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের ২য় ঢেউ সংক্রমণ মোকাবেলায় চলমান লকডাউনে সৃষ্ট অচলাবস্থায় কর্মহীন হয়ে পড়েছে ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ। এ সকল অসহায় পরিবারের মাঝে সহয়তার হাত বাড়িয়ে দিয়েছে ত্রিশালের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট।

শনিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে জহিরুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের ১৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৪ কেজি আলু , ১ কেজি বুট , ১ লিটার তেল , ১ কেজি ডাল, আড়াই কেজি মুড়ি ও নগদ ২০০টাকা বিতরণ করে।

নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মনিরুল হক খান বলেন, চলমান এই অতিমারীর সময়ে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদোগে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছে। প্রথম পর্যায়ে রমজান শুরু হওয়ার আগেই ১০০ পরিবারকে ২৫ কেজি চাল, ৫ কেজি মুড়ি, ৩ কেজি বুট, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ৪ কেজি আলু প্রদান করা হয় ও দ্বিতীয় পর্যায়ে ১৩০০ পরিবারকে ১০ কেজি চাল, ৪ কেজি আলু , ১ কেজি বুট, ১ লিটার তেল , ১ কেজি ডাল, আড়াই কেজি মুড়ি প্রদান করা হয় এবং তৃতীয় পর্যায়ে ১ কেজি মুড়ি, ১ বুট ও নগদ দুইশত টাকা করে প্রতি জনকে প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইনশাল্লাহ নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতা পেয়ে অত্রএলাকার মানুষ ভীষন খুশি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page