এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, মাদারীপুরের বীর মুক্তিযোদ্ধা খবিরুদ্দিন (৭১), রাজবাড়ীর আব্দুল মান্নান (৭৯), ঝিনাইদহের ইসরাইল আলী জোয়াদ্দার (৬৫) এবং ফরিদপুরে আব্দুর রহমান (৬৬)।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩০ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮৭ জন। এ পর্যন্ত প্রাণ গেছে ১৪৮ জনের। ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৪ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬৫ জনের।
You cannot copy content of this page
Leave a Reply