1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

৫০ টি অসহায় পরিবারের মাঝে খাবার এবং ইফতার সামগ্রী বিতরণ করলো একতাবদ্ধ সংগঠন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৩৫ বার পড়া হয়েছে
৫০ টি অসহায় পরিবারের মাঝে খাবার এবং ইফতার সামগ্রী বিতরণ
৫০ টি অসহায় পরিবারের মাঝে খাবার এবং ইফতার সামগ্রী বিতরণ

৫০ টি অসহায় পরিবারের মাঝে খাবার এবং ইফতার সামগ্রী বিতরণ করলো একতাবদ্ধ সংগঠন

সাজ্জাদ হোসেন সাজু( চরভদ্রাসন প্রতিনিধি) : লকডাউন এবং রোজা এই দুটো বিষয়কে সামনে রেখে “একতাবদ্ধ সংগঠনের” নিজস্ব উদ্যোগে চরভদ্রাসন উপজেলার অসহায়, গরীব, মসজিদের ইমাম, হিন্দু পরিবারসহ মোট ৫০ টি পরিবারকে ২ টি ধাপে চাউল এবং ইফতার সামগ্রী বিতরণের আজ ১ম ধাপ শুরু হলো। আমরা প্রতিটি পরিবারের জন্যে চাউল ৮ কেজি, ডাল ১ কেজি, ছোলা ১ কেজি, সয়াবিন তেল হাফ কেজি, চিনি ১ কেজি, খেজুর হাফ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া হাফ কেজি ১৩ টি পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে পৌছিয়ে দেই।

 

সামাজিক এই সংগঠনের সভাপতি নাজমুল বলেন, সংগঠনের দেশে এবং বিদেশে অবস্থানরত সদস্যদের আর্থিক এবং শারীরিক সহায়তায় ১ম ধাপের খাবার এবং ইফতার সামগ্রী বিতরণ করা হলো। বাকি পরিবারগুলোর কাছে অর্থাৎ ৫০টি পরিবারের মাঝে খাবার এবং ইফতার সামগ্রী পৌঁছিয়ে দিতে সমাজসেবী,রাজনীতিবিদ এবং প্রবাসীদের পাশে থাকার অনুরোধ জানাই। সংগঠনের সদস্য মনিরা সুলতানা বলেন, সমাজে অনেক সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা চাতক পাখির মতো একজোড়া সহযোগিতার হাত খুঁজে বেড়ায়।

 

তাই এক একজোড়া স্বাবলম্বী হাত যদি তাদের কল্যাণের সার্থে এগিয়ে আসে তবে কিছুটা হলেও সুখের মুখ দেখবেন তারা। ১ম ধাপের খাবার এবং ইফতার সামগ্রী বিতরণে সংগঠনের সদস্য অর্থ সম্পাদক শান্ত, সোহাগ,মনিরা,জাহিদ,সবুজ,সাজুসহ বেশ কয়েকজন উপস্থিত থেকে কার্যক্রমটি সম্পন্ন করেন।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page