1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

প্রতিবেশীর ঘরের আগুন নিভাতে গিয়ে নিজের ঘর পুড়ে ছাই

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে
প্রতিবেশীর ঘরের আগুন নিভাতে গিয়ে নিজের ঘর পুড়ে ছাই
প্রতিবেশীর ঘরের আগুন নিভাতে গিয়ে নিজের ঘর পুড়ে ছাই

প্রতিবেশীর ঘরের আগুন নিভাতে গিয়ে নিজের ঘর পুড়ে ছাই

কাজী টুটুলঃ রাজবাড়ী পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্রহ্মপুর গ্রামে পৃথক পৃথক দুই গৃহস্তর মোট ১৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ততক্ষণে সব পুড়ে সর্বস্বান্ত হয়ে গেছে দুটি পরিবার।

সোমবার (১৯শে এপ্রিল) বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে। তবে দুইটি বাড়িতেই রান্নার কাজে ব্যবহার করা আগুন থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় মঙ্গলবার বিকেল পাঁচটার সময় প্রথমে আজের আলী মন্ডলের বাড়িতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন পাশের বাড়ির মোঃ ইউসুফ মন্ডলের পরিবারের সদস্যগণ তার কিছুক্ষণ পরে এলাকাবাসী দেখতে পান ইউসুফ মন্ডলের বাড়িতে ধাও ধাও করে আগুন জ্বলছে।

প্রখর রোদ এবং বৈশাখের খরায় পানি সংকটের কারণে আগুন নেভানো সম্ভব হয়নি ফলে সব পুড়ে ছারখার  হয়ে গিয়েছে। এ সময় পরিবারের সদস্যরা বলেন নগদ অর্থ, পিঁয়াজ,  চালডাল, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ছেলে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন দুই পরিবারের সদস্যরা।

যে সমস্ত সদস্যদের ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে তারা হলেন। আজের আলী মন্ডল, মোঃ মজনু মন্ডল, মোঃ সাহেব আলী মন্ডল। অপরদিকে মোঃ ইউসুফ মন্ডল, মোঃ খবির মন্ডল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাজ্জাক মন্ডল, মোঃ রেজাই মন্ডল, মোছাঃ মনোয়ারা বেগম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page