1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

পূর্ব শত্রুতার জের ধরে আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত-৪

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জের ধরে আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত-৪
পূর্ব শত্রুতার জের ধরে আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত-৪

পূর্ব শত্রুতার জের ধরে আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত-৪

আজিজুর রহমান দুলালঃ গত ১৯ এপ্রিল (সোমবার) আনুমানিক সন্ধ্যা ৬ঃ২০ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে,পাকা রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরে, বর্তমান মেম্বার সাইফুল ইসলাম বাবর পিতা- আবুল কাশেম শেখ এবং  সাবেক মেম্বর শফিকুল ইসলাম ওরফে শফি, পিতা- মৃত আব্দুল গনি খান এর মধ্যে মারামারি সংগঠিত হয়। উক্ত ঘটনার সংবাদ পাইয়া আলফাডাঙ্গা থানায় জরুরী ডিউটিতে নিয়োজিত এসআই উত্তম কুমার সেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এতে উভয়  পক্ষের ৪জন গুরুতর আহত হয়।আহতদের কে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়েছে। উক্ত মারামারিতে উভয় পক্ষের আহতরা হলেনঃ ১। রবিউল খান(৩৫),২। সুমন (৩০),৩। ইমরান (৩৩), ৪। শফিকুল ইসলাম শফি(৪৮) এ ঘটনায় মঙ্গলবার ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৬। মঙ্গলবার মামলার এজাহারভুক্ত সৈয়দ মামুন নামে এক ব্যাক্তিকে আটক করে আদালতে প্রেরণ করেছ থানা পুলিশ।
বর্তমানে আইন শৃংখলা স্বাভাবিক আছে। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান  বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে। মামলা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page