1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টের জরিমানা

  • বর্তমান সময়: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টের জরিমানা
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টের জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টের জরিমানা

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে আজ সোমবার(১৯) এপ্রিল ত্রিশাল উপজেলার রাগামারা বাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম(তুষার) ত্রিশাল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ৭ জন দোকানদারকে মোট ৭ টি মামলায় ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয়।
ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে।
সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়।উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page