1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী পৌরসভা প্রাঙ্গণে মারামারির ঘটনায় মেয়রের সাংবাদিক সম্মেলন

  • বর্তমান সময়: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে
রাজবাড়ী পৌরসভা প্রাঙ্গণে মারামারির ঘটনায় মেয়রের সাংবাদিক সম্মেলন
রাজবাড়ী পৌরসভা প্রাঙ্গণে মারামারির ঘটনায় মেয়রের সাংবাদিক সম্মেলন

রাজবাড়ী পৌরসভা প্রাঙ্গণে মারামারির ঘটনায় মেয়রের সাংবাদিক সম্মেলন

কাজী টুটুলঃ রাজবাড়ী পৌরসভা প্রাঙ্গণে মারামারির  ঘটনায়  পৌর মেয়র আলমগীর শেখ তিতু’র সাংবাদিক সম্মেলন সোমবার ( ১৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী পৌরসভায় পৌর মেয়রের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেয়র আলমগীর শেখ তিতু বলেন, আজকে দেশের এ ক্লান্তিলগ্নে মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের নবনির্বাচিত পৌর পরিষদ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে রাজবাড়ীর মানুষকে সেবা দেওয়ার জন্য। ইতিমধ্যেই আমরা ড্রেন পরিস্কার করেছি। কাউন্সিলররা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছে। আমরা হাট ইজারা দিয়েছি।   ইনশাআল্লাহ এবারের হাট ইজারা আগের তুলনায় অনেক ভালো হয়েছে।
হাট ইজারা দেওয়ার সময় বড় ধরনের  কোন ঘটনা ঘটে নাই। কিন্তু পরবর্তীতে কিছু সমস্যা ছিল। আমরা দুই মাসের বেতন, বৈশাখী ভাতা ও পঞ্চাশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল দিয়েছি। পৌরসভার বিভিন্ন সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়ার লক্ষে। ঠিক এমন একটা পরিস্থিতিতে একটি কুচক্রী মহল নির্বাচনের আগে থেকেই আমাদের পিছনে লেগে আছে। এই কুচক্রী মহল চায়না পৌরসভার সেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেই। ইনশাআল্লাহ আমাদের পৌর পরিষদ যথেষ্ট সচেতন আছে। এবং প্রত্যেকটা কাউন্সিলরই অনেক যত্নবান রাজবাড়ী পৌরসভার পক্ষে।
যারা উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করেছে তারা পাড় পাবেনা। রাজবাড়ীর পুলিশ সুপার মহোদয় যথেষ্ট যত্নবান রাজবাড়ীর ব্যাপারে। রাজবাড়ী প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট তৎপর আছে আইন- শৃংখলা রক্ষার জন্য। আমরা পৌর পরিষদ সহ রাজবাড়ীর আইন-শৃঙ্খলা বাহিনী যদি সজাগ থাকে যত অপকৌশলই করুক আর যত খারাপ চিন্তা করুক ইনশাআল্লাহ পার পাবেনা। আমি মনে করি যে এদের সঠিক বিচার হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাজবাড়ীর মানুষ কিন্তু শান্তিপ্রিয়। আজকে সারাদেশে যে অরাজকতা  আছে সে ব্যাপারে রাজবাড়ী ভিন্ন। জনগনকে বলবো যারা দুর্বৃত্তায়ন করতে চায় তাদের ব্যাপারে সচেতন থাকবেন। শান্তিপ্রিয় রাজবাড়ীকে যারা অশান্তির জায়গা করতে চায় তাদের ব্যাপারে প্রশাসনকে তথ্য দিবেন। প্রশাসন পদক্ষেপ নিবে। সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং সহযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র নির্মল কৃষ্ণ চক্রবর্তী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোঃ হাসান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জহির রাজ প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page