1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

চরভদ্রাসনে করোনা মোকাবেলায়  নিরাপদ মাছ বাজার উন্মুক্ত 

  • বর্তমান সময়: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৯৭ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে করোনা মোকাবেলায়  নিরাপদ মাছ বাজার উন্মুক্ত

সাজ্জাদ হোসেন সাজু,( চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কোভিট-১৯ ও করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় রোববার ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার উন্মুক্ত করা হয়েছে। লকডাউন চলাকালীন ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজারটি উন্মুক্ত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। এ  ভ্রাম্যমান বাজারে  নিরাপদ মাছ  সহ  ন্যায্যমূল্য মাছ কেনা যাবে। করোনাকালে ঘরে বসে প্রাণীজ আমিষের চাহিদা নিশ্চিত করেনর লক্ষ্য ক্রেতাদের জন্য ভ্রাম্যমান মাছ বাজারটি উন্মুক্ত করা হয়েছে।
ক্রেতারা   ঘরে বসে চাহিদা মোতাবেক মাছ পেতে ০১৭৬৯-৪৫৯২০৯,০১৭১৬৮৫৮৭১৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। জানা যায়, নিরাপদ মাছে ভরবো দেশ  মুজিব বর্ষে বাংলাদেশ “”এ শ্লোগান নিয়ে ভ্রাম্যমান  নিরাপদ মাছ বাজারটি উন্মুক্ত করা হয়েছে। উদ্বোধনী দিনে  ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজারে বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে বোয়াল মাছ ৫শ’টাকা কেজি,কাতলা মাছ ৩শ”টাকা কেজি,দরে বিক্রি করতে দেখা গেছে । এতে ক্রেতারা উৎফুল্ল্য চিত্তে ভ্রাম্যমান বাজার থেকে মাছ সংগ্রহ করেছেন ।
উপজেলা মৎস্য অফিসার এফএম মাহমুদুল হক ও ক্ষেত্রে সহকারি  শামীম আরফিন ভ্রাম্যমান মাছ বাজারটি তদারকি করে চলেছেন। উপজেলা মৎস্য অফিসার জানান, করোনা  ভাইরাস সহ সকল প্রকার রোগ প্রতিরোধে নিয়মিত খাদ্য তালিকা মাছ রাখা জরুরী দরকার। তাই করোনাকালে মানুষের আমিষের ঘাটতি পূরণের জন্য উপজেলায় ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার উন্মুক্ত করা হয়েছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page