1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি র বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি র বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস : চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ প্রকল্পের কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা এবং অর্ধশতাধিক শ্রমিক দের আহত করার প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান লাইক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেযরম্যান রুহুল আমিন, কৃষক সমিতির নেতা এডভোকেট মানিক মজুমদার প্রমুখ। সভায় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এছাড়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা একইসাথে এস আলম গ্রুপ কে এ ঘটনায় দায়িত্ব নেওয়ার জন্য এবং শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রেসক্লাবের সামনে এলে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page