1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

এতিম ও দুঃস্থ রোজাদারদের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের ইফতারী

  • বর্তমান সময়: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে
এতিম ও দুঃস্থ রোজাদারদের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের ইফতারী
এতিম ও দুঃস্থ রোজাদারদের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের ইফতারী

এতিম ও দুঃস্থ রোজাদারদের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের ইফতারী

 আলমগীর জয় : বৈশ্বিক দুয়োর্গ করোনা ভাইরাস পরিস্থিতিতে ফরিদপুরের সব মানুষই স্বাস্থ্যবিধি মেনে বসতবাড়িতে রয়েছে। তবে অতীব প্রয়োজনে কাউকে না কাউকে বাইরে আসতেই হচ্ছে। বিশেষ করে জুরুরী চিকিৎসা সেবার জন্য কারো কারো হাসপাতালে আগমন। রোগীর সাথে স্বজনও আসতে হয়। আসতে হয় গাড়ি চালককেও। আবার জরুরী খাদ্য বা জরুরী অন্যান্য সামগ্রীর প্রয়োজনেও কাউকে বাইরে বের হতে হয়। যারা বাইরে বের হয় তাদের সবারই বাড়ি শহরে বা শহরের সন্নিকটে নয়। কারো করো বাড়ি বেশ দূরে। চলমান রমজান মাসে এসব ক্ষেত্রে ভ্রমণরত এতিম ও দুঃস্থ্ রোজাদারদের জন্য ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার ইফতারীর আয়োজন করেছেন। প্রতিদিন চলছে এ আয়োজন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দেয়া হচ্ছে ইফতারী।

এতিম ও দুঃস্থ রোজাদারদের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের ইফতারী

এতিম ও দুঃস্থ রোজাদারদের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের ইফতারী

আজ ১৮ এপ্রিল, ২০২১ রবিবার থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। এ সময় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ১০০ জন রোজাদার মুসিাফিরকে ইফতার সামগ্রী প্রদান করা হয়। বিকেল সাড়ে ৫.০০ টায় ইফতারী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আছিরউদ্দিন শেখ। তিনি বলেন, ‘আমি অসুস্থ, একটা রিক্সা রিজার্ভ করে চরমাধবদিয়া থ্যা আইসা ডাক্তার দেখাইয়া বাড়ি যাইতেছি। আমি রোজা আছি। খাবারের হোটেল বন্ধ থাকায় চিন্তা করছিলাম ইফতারী করবানি কোথায়। আল্লা মিলায় দিছে।

 

ডিসি সাবের জন্নি আমি দোয়া করি।’ ফরিদপুরের একটি বেসরকারি হাসাপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন বাচ্চু খা। বসত বাড়ি চর হাজিগঞ্জ। সাথে নিয়ে এসেছিলেন একজন রিক্সা চালক। দুজনে ইফতারীর দুটি প্যাকেট পেয়ে দারুন খুশি। বললেন, ‘ইফতারী পাইয়া আমাগো খুব উপকার হইছে।’ কানাইপুর থেকে স্টেশন বাজার এলাকায় দুধ দিতে এসেছিলেন রিক্সা চালক মাইনদ্দিন মন্ডল। বললেন, আমি সারাদিন রিক্সা চালাইন্যে। চুক্তিতে দুধ দিয়ে আসি। দুপুরে বাইরেই। সন্ধ্যায় বাড়ি যাইয়্যা ইসতার করি। আজ দেরি হইয়্যে গেছে। এখন ইসতারি পাইয়্যা খুব উপকার অইলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page