1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে টিসিবি’র ট্রাকসেল ও সচেতনতামূলক বাজার তদারকি

  • বর্তমান সময়: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪০৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে টিসিবি’র ট্রাকসেল ও সচেতনতামূলক বাজার তদারকি

রবিউল হাসান রাজিবঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৮ই এপ্রিল ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধাভাজন মহাপরিচালক কর্তৃক ক্ষমতাবলে এবং ফরিদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ  কর্তৃক সদর উপজেলার থানারোডে অবস্থিত টিসিবি’র ট্রাকসেল কার্যক্রম এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিতে পরিচালিত কার্যক্রমসমূহঃ  মেসার্স ইফাজ এন্টারপ্রাইজ কর্তৃক টিসিবি’র ট্রাকসেলে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা, খেজুর ও পেঁয়াজ বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। ভোক্তা-সাধারণের উপস্থিতি কম হলেও বিক্রয় কার্যক্রমে অনিয়ম পরিলক্ষিত হয়নি।
ফরিদপুরে টিসিবি'র ট্রাকসেল ও সচেতনতামূলক বাজার তদারকি

ফরিদপুরে টিসিবি’র ট্রাকসেল ও সচেতনতামূলক বাজার তদারকি

করোনাকালীন পরিস্থিতিে ব্যবসায়ীগণকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং একইসঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ভোক্তা-সাধারণের মধ্যে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার আহ্বান জানানো হয়েছে।
বাজার তদারকি চলাকালে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে। এসময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান উপস্থিত থেকে তদারকি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন|

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page