1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

  • বর্তমান সময়: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫১২ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

মানিক কুমার দাস : ফরিদপুর শহরের উদয়ন সংঘ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন
টুর্নামেন্ট এ ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ফজলুল হক মনি স্মৃতি একাদশ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে রিয়াদ সংঘ।( বিস্তারিত খেলা দেখতে ভিডিওতে টাচ করুন)

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ফাইনাল খেলায় তারা ২/০ সেটের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি শামীম হক। প্রধান অতিথির বক্তব্য ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস।
ফাইনাল খেলায় বিজয়ী দল  শেখ ফজলুল হক মনি স্মৃতি১৫/৬ ১৫/৯ পয়েন্টে রিয়াদ সংঘ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।( বিস্তারিত খেলা দেখতে ভিডিওতে টাচ করুন)
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শামীম হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শামসুল হক ভোলা। বক্তারা আলিপুর উদয়ন সংঘের  বিগত দিনের অবদান নিয়ে আলোচনা করেন। তারা বলেন মাহবুবুর রহমান খান এ পাড়ার সন্তান। তার মৃত্যুতে শুধু  আলিপুর নয় ফরিদপুর একজন দক্ষ সংগঠক হারালো। তারা ভবিষ্যতে প্রতিবছরই এই ধরনের টুর্নামেন্ট হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন স্থানীয় বাসিন্দা রিজেন্ট ও দিনার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্থানীয় বাসিন্দা আলী আশরাফ পিয়ার। উল্লেখ করা যেতে পারে এ মাসের ২৫ তারিখ হতে মোট ১৬ টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন  দল টফি ও নগদ ১০ হাজার টাকা  এবং রানার আপ দল  টপি ও ৫০০০ টাকার পুরস্কার পান. । উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন। ফাইনাল খেলায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেক দর্শক অংশগ্রহণ করে। এটিকে ফাইনাল ম্যাচ আরম্ভর আগে রহমান খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে কেক কেটে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page