1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় লকডাউনে কম দামে মাছ বিক্রির জন্য ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার উদ্ধোধন

  • বর্তমান সময়: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৪৭৭ বার পড়া হয়েছে
ভাঙ্গায় লকডাউনে কম দামে মাছ বিক্রির জন্য ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার উদ্ধোধন
ভাঙ্গায় লকডাউনে কম দামে মাছ বিক্রির জন্য ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার উদ্ধোধন

ভাঙ্গায় লকডাউনে কম দামে মাছ বিক্রির জন্য ভ্রাম্যমান নিরাপদ মাছ বাজার উদ্ধোধন

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: করোনার ভয়াল গ্রাস হতে পরিত্রাণের জন্য সারাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। লকডাউনের মধ্যে জনগণের পুষ্টি চাহিদার কথা মাথায় রেখে চমৎকার এক উদ্যোগ নিয়েছেন ভাঙ্গা উপজেলা মৎস অফিস। লকডাউনের মধ্যে পিকআপভ্যানে করে সাধারণ মানুষের মধ্যে কম দামে মাছ বিক্রির উদ্যোগ নিয়েছে ভাঙ্গা মৎস বিভাগ।
শুক্রবার (১৬ এপ্রিল) উপজেলার পৌরসভার ভিতরে এ কার্যক্রম শুরু হয়েছে। ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে বোয়াল মাছ ক্রয় করার মাধ্যমে সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো:আজিম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) সজিব আহমেদ, উপজেলা মৎসসম্পদ কর্মকর্তা দেবলা চক্রবর্তী, কোষাভাঙ্গা মৎস চাষ সমবায় সমিতির সদস্যবৃন্দ,সাংবাদিকবৃন্দ,প্রমুখ
একটি পিকআপভ্যানে করে উপজেলাও পৌর এলাকার বিভিন্ন মহল্লায় মাছ বিক্রি করা হচ্ছে। এতে সহযোগিতা করছে কোষাভাঙ্গা মৎস চাষ সমবায় সমিতি।উপজেলা মৎস কর্মকর্তা দেবলা বলেন, বিভিন্ন নদী,পুকুর,জলাশয় থেকে মাছ সংগ্রহ করে এসব বিক্রি করা হবে।যাতে করে উপজেলাতে মাছের চাহিদা পুরন হয়,কেহ যাতে কৃতিমতা সৃষ্টি করতে না পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page