মানিক দাস : ফরিদপুর শহরের আলিপুরের আলাউদ্দিন খান রোডে গলায় গামছা দিয়ে এক ভ্রাম্যমান ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। জানা গেছে উক্ত ভ্রাম্যমাণ ব্যবসায়ী সোলেমান শেখ (৪৫) পিতা অজ্ঞাত থানা বানারীপাড়া জেলা বরিশাল। জানা গেছে গত প্রায় দুই বছর ধরে স্থানীয় বাসিন্দা ইয়ারাদ হোসেন রিয়াদের বাড়িতে ভাড়া থাকতেন।
বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ টার দিকে উক্ত ব্যক্তির গলায় গামছা পেঁচানো লাশ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখা যায়। পরে স্থানীয় বাসিন্দাদের পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের হিসেবে এই আত্মহত্যা সংঘটিত হতে পারে।
You cannot copy content of this page
Leave a Reply