1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

লকডাউনের ২য় পর্যায়ে ফরিদপুর জেলা যুবলীগের পক্ষে সৈয়দ মুয়ীদ হাসান আসিফের খাদ্য ও বই বিতরণ

  • বর্তমান সময়: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

লকডাউনের ২য় পর্যায়ে ফরিদপুর জেলা যুবলীগের পক্ষে সৈয়দ মুয়ীদ হাসান আসিফের খাদ্য ও বই বিতরণ

মানিক দাস : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের পুত্র মুহিত হাসান আসিফের পক্ষ হতে গরীব ও দুঃস্থদের মধ্যে বই এবং খাবার বিতরণ করা হয়।

লকডাউনের ২য় পর্যায়ে ফরিদপুর জেলা যুবলীগের পক্ষে সৈয়দ মুয়ীদ হাসান আসিফের খাদ্য ও বই বিতরণ

লকডাউনের ২য় পর্যায়ে ফরিদপুর জেলা যুবলীগের পক্ষে সৈয়দ মুয়ীদ হাসান আসিফের খাদ্য ও বই বিতরণ

জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে ২য় ধাপের লকডাউনে ফরিদপুর জেলা যুবলীগ এর পক্ষে নিজ উদ্দ্যোগে সামর্থ্যানুযায়ী শহরের ১৫ নং ওয়ার্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ-প্রাঙ্গনে অবহেলিত শিশুদের মাঝে পহেলা বৈশাখ ও পহেলা রমজান উপলক্ষ্যে সৈয়দ মুয়ীদ হাসান আসিফ খাদ্য ও বই বিতরণ করেন।

 

এসময় তার সাথে নিজ কন্যা, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান, যুবনেতা মামুন মোল্লা, সৈয়দ ইমরান হোসেন ও ছাত্রলীগ-যুবলীগের কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য বিতরণ শেষে তিনি বলেন, জনসেবার নেশাই হোক জননেত্রী শেখ হাসিনার কর্মীদের রাজনীতির মূল লক্ষ্য। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য, নিজ স্বার্থ হাসিলের জন্য নয়।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page