1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরে লকডাউনের প্রথম দিনেই দুই প্রতিষ্ঠানসহ ১ পথচারিকে জরিমানা : কঠোর অবস্থানে পুলিশ

  • বর্তমান সময়: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৪৩১ বার পড়া হয়েছে

ফরিদপুরে লকডাউনের প্রথম দিনেই দুই প্রতিষ্ঠানসহ ১ পথচারিকে জরিমানা : কঠোর অবস্থানে পুলিশ

অপূর্ব অসীম : মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধে সম্প্রতি সরকার ঘোষিত লকডাউন কর্মর্সুচি বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৪ ই এপ্রিল বুধবার লকডাউনের প্রথম দিনেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালোনা করে ২ প্রতিষ্ঠানসহ ১ পথচারিকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

ফরিদপুরে লকডাউনের প্রথম দিনেই দুই প্রতিষ্ঠানসহ ১ পথচারিকে জরিমানা : কঠোর অবস্থানে পুলিশ

ফরিদপুরে লকডাউনের প্রথম দিনেই দুই প্রতিষ্ঠানসহ ১ পথচারিকে জরিমানা : কঠোর অবস্থানে পুলিশ

সরেজমিনে দেখা যায়, শহরের গোয়ালচামট এলাকার ঢাকা স্টিল নামক একটি প্রতিষ্ঠান ও মেসার্স মমতাজ স্টোর প্রতিষ্ঠান দুটি খোলা রেখে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে তাদের কার্যক্রম পরিচালোনা করছিলেন। এই নিষেধাজ্ঞা অমান্য করায় ২ প্রতিষ্ঠানকেই ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া এক পথচারিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট পরিচালোনা করেন ম্যাজিস্ট্রেট বায়েজুদুর রহমান। এ সময় জেলা প্রশাসনের একটি টিম উপস্থিত ছিলেন।

ফরিদপুরে লকডাউনের প্রথম দিনেই দুই প্রতিষ্ঠানসহ ১ পথচারিকে জরিমানা : কঠোর অবস্থানে পুলিশ

ফরিদপুরে লকডাউনের প্রথম দিনেই দুই প্রতিষ্ঠানসহ ১ পথচারিকে জরিমানা : কঠোর অবস্থানে পুলিশ

এদিকে লকডাউনের প্রথম দিনেই ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। শহরের প্রতিটি গুরুত্বপূর্ন স্পটে রয়েছে পুলিশের চেক পোস্ট। যানবাহন চলাচল ও মানুষের আনাগোনা রয়েছে সীমিত পরিসরে। সরেজমিনে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে দেখা যায়, পুরো এলাকায় রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা। যদিও সরকার ঘোষিত লকডাউনকে উপেক্ষা করে দুই একটি অটো রিকশা বা রিকশা বের হলে, সেগুলো আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এ বিষয়ে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর জানান:

 

সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। সকাল থেকে বেশ কিছু জনগণ ঘর থেকে বের হলেও তাদের করোনা ভাইরাস সম্পর্কে পুর্নাঙ্গ তথ্য দিয়ে সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার পরামর্শ দিয়ে পুনরায় ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ সময় সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায় তাদের চলমান সকল কার্যক্রম অব্যাহত থাকবে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page