1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এনামুল মবিন (সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : মহামারীর করোনা ভাইরাস এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার(১২ এপ্রিল) দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে হ্যাট্টিক করলেন স্বরূপ বক্সী বাচ্চু। তিনি ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ভোট পেয়েছে ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলালকে ২ ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম বারের মতো দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সুব্রত মজুমদার ডলার। তিনি পেয়েছেন ৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম নবী দুলাল ২৮ ভোট পেয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি শাহ আলম শাহী ৩৪, কংকন কর্মকার ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন গৌরী শংকরপুর রায় ২০, আজহারুল আজাদ জুয়েল ২৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রতন সিং ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন খাদেমুল ইসলাম ২০ ভোট। কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কাসেম ১৫ ভোট ও বিপুল সরকার সানী ১৮ ভোট পান। তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক পদে কৌশিক বোস ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুরবান আলী ১৫ ভোট পেয়েছেন।

এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন যারা মুকুল চট্টোপাধ্যায় ৩৭ ভোট, ইফতেখার আহমেদ পান্না ৪৫ ভোট, রিয়াজুল ইসলাম ৩৯ ভোট, খোকন কুমার দেব ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন আসাদুল্লাহ সরকার ২৪ ভোট, আনিস হোসেন দুলাল ২৪, তনুজা শারমিন তনু ২৩ ভোট পান। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, ক্রীড়া সম্পাদক বেলাল উদ্দীন সিকদার, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. আশফাক আহমেদ, সদস্য-সুলতান কামাল উদ্দীন বাচ্চু, অশোক কুন্ডু ফলাফল ঘোষনা করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page