1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আলফাডাঙ্গায় সরকারের বিপক্ষে যেয়ে ক্ষতিকর কাজে লিপ্ত হবেন না কওমি ওলামারা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় ক্ষতিকর কাজে লিপ্ত হবেন না কওমি ওলামারা
আলফাডাঙ্গায় ক্ষতিকর কাজে লিপ্ত হবেন না কওমি ওলামারা

আলফাডাঙ্গায় সরকারের বিপক্ষে যেয়ে ক্ষতিকর কাজে লিপ্ত হবেন না কওমি ওলামারা

আজিজুর রহমান , আলফাডাঙ্গা প্রতিনিধিঃ সরকার বা রাষ্ট্রের ক্ষতি হয়, এমন কোনো কাজ করবেন না এই অঙ্গিকার প্রত্যয় ব্যাক্ত করেছেন আলফাডাঙ্গা উপজেলা কওমি ওলামা পরিষদের নেতারা। গত মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন কওমী ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এসময় কওমী ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, কাউকে ক্ষমতা থেকে হটানো আর কাউকে ক্ষমতায় বসানো আন্দোলনের সাথে আমরা নেই। দ্বীনের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তিপ্রিয় এবং সহিংসতার বিরুদ্ধে ক্ষমতার মোহে আমরা কোন রাজনৈতিক সংগঠনের জ্বালাও-পোড়াও আন্দোলনের আগেও নেই, পিছেও নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী তামিম হোসাইন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page