1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী ও রথখোলা এলাকার সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী ও রথখোলা এলাকার সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবসায়ী ও সাধারন জনগন এর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা আজ বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সম্প্রতি ফরিদপুর পতিতালয়ের জয় নারী কল্যাণ সংঘের নারী নেতৃবৃন্দের বিচারের দাবিতে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ইলিয়াস কসাই, পিংকি আক্তার, ববি শেখ জয়নাল আবেদীন, শেখ ইরফান প্রমূখ। সভায় বক্তারা পতিতালয়ের ভিতরের নারী নেতৃবৃন্দের বিভিন্ন কাজের সমালোচনা করে বলেন তারা তাদের ব্যবসার সুবিধার্থে বিভিন্ন স্থানের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের দ্বারা পতিতালয়ের অভ্যন্তরের ব্যবসা চালিয়ে যাচ্ছেন ।

ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী ও রথখোলা এলাকার সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী ও রথখোলা এলাকার সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

যা অত্যন্ত গর্হিত কাজ। তারা অভিযোগ করে বলেন জয় নারী কল্যাণ সংঘের সভাপতি আলেয়া বেগম দীর্ঘদিন ধরে পতিতালয়ের মেয়েদের উপর অকথ্য নির্যাতন করে আসছেন। একই সাথে এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে তার সখ্যতা থাকার কারণে দিনে দিনে তার কর্ম তৎপরতা বৃদ্ধি পাচ্ছে যা সমাজের জন্য ক্ষতিকারক। তারা মাদক ব্যবসায়ী দের ও তাদের আশ্রয়দাতাদের গ্রেফতার করে প্রচলিত আইনে বিচার দাবি জানান। পরে তারা ফরিদপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page