1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মানুষকে বাঁচানোই শেখ হাসিনার লক্ষ্য মানুষ বাঁচলে,বাঁচবে দেশ দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম

  • বর্তমান সময়: শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে
মানুষকে বাঁচানোই শেখ হাসিনার লক্ষ্য মানুষ বাঁচলে,বাঁচবে দেশ দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম
মানুষকে বাঁচানোই শেখ হাসিনার লক্ষ্য মানুষ বাঁচলে,বাঁচবে দেশ দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম

মানুষকে বাঁচানোই শেখ হাসিনার লক্ষ্য মানুষ বাঁচলে,বাঁচবে দেশ দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানলে করোনা নির্মূল সম্ভব নয়। সচেতনতা ও স্বাস্থ্যবিধিই একমাত্র পথ যা আমাদের করোনা ভাইরাস থেকে রক্ষা করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ম দফায় যেভাবে বাংলাদেশের মানুষকে আল্লাহর রহমতে রক্ষা করার চেষ্টা করছেন, ঠিক সেভাবেই ২য় দফায় এই ভয়াবহ করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষ কে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। মানুষকে বাঁচানোই শেখ হাসিনার লক্ষ্য মানুষ বাঁচলে,বাঁচবে দেশ ।
শনিবার (১০ এপ্রিল)জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণ রোধে অধিকতর কার্যকর ব্যবস্থা গ্রহণ ও কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সুচিকিৎসাসহ বর্তমান পরিস্থিতির উপর মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি) আরো বলেন, মানুষ যদি সচেতন না হয়, চিকিৎসক দিয়ে করোনা নির্মূল করা সম্ভব নয়। কোভিড-১৯-এর অন্যতম চিকিৎসা হচ্ছে সচেতনতা। কোভিড-১৯ এর ২য় ডোজের টিকা নিলাম। আল্লাহ রহমতে আমি ভালো আছি। হুইপ আরো বলেন,বিএনপি মানুষের পাশে না গিয়ে ঘরে বসে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। অরাজকতা সৃষ্টি না করে করোনার এই দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
মানুষকে বাঁচানোই শেখ হাসিনার লক্ষ্য মানুষ বাঁচলে,বাঁচবে দেশ দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম

মানুষকে বাঁচানোই শেখ হাসিনার লক্ষ্য মানুষ বাঁচলে,বাঁচবে দেশ দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম

মতবিনিময় সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন সরকার, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হেসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু রেজা মোঃ মাহমুদুল হক, দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল,এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
জাতীয় সংসদের হুইপ এবং দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম (এমপি)। এর আগে, করোনাভাইরাসের ২য় ডোজের টিকা নেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page