কাজী টুটুলঃ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১০ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী’র নির্দেশনায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় নিজস্ব কার্যালয়ে হেফাজত ইসলামের সরকার ও রাষ্ট্রবিরোধী সন্ত্রাসের প্রতিবাদে এবং করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধিতে করনীয় সম্পর্কে এ সাংবাদিক সম্মেলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার, গণেশ নারায়ণ চৌধুরী, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শফিকুল আযম মামুন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্ত্তী কান্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল হোসেন । লিখিত বক্তব্যে বলা হয়—
করােনার দ্বিতীয় ধাপে উচ্চ ঝুঁকিতে রাজবাড়ী এই খবরে করােনায় আক্রান্ত হয়ে জীবন-মৃত্যর লড়াইয়ে অবতীর্ণ রাজবাড়ীর মাটি ও মানুষের প্রিয় নেতা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী স্থির থাকতে পারেননি। আপনারা জেনে খুশী হবেন কাজী ইরাদত আলী হাসপাতালের বেডে শুয়েও প্রতিনিয়ত রাজবাড়ীবাসীর সুখ-দুঃখের খবর নিচ্ছেন এবং রাজবাড়ীকে বিপদমুক্ত রাখতে নির্দেশনা দিচ্ছেন। প্রতিদিন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজারাে মানুষের ভীড়ে মুখরিত এই ব্যস্ততম রাজবাড়ী শহরের মানুষকে করােনার ঝুঁকি মােকাবেলায় তার নির্দেশনায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। শহরের মূল ব্যবসা কেন্দ্র রাজবাড়ী বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ ২২ টি পয়েন্টে মাইক স্থাপন করে প্রতিনিয়ত স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধকরণের অবিরাম প্রচেষ্টা চলছে। রাজবাড়ী জেলা প্রশাসন পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান করােনা মােকাবেলায় যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের সকলের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। একইসাথে করােনায় আক্রান্ত হয়ে রাজবাড়ীসহ সারাদেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আপনারা জাতির বিবেক। এই করােনা সংক্রমনের কারণে বাংলাদেশ যখন নানামুখী সংকটের মুখােমুখি। জাতির সেই ক্রান্তিলগ্নে বাংলাদেশের চিহ্নিত সাম্প্রদায়িক জঙ্গীগােষ্ঠী এই মাতৃভূমিকে আশান্ত,অকার্যকর করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। করােনা সংকটে মানুষের পাশে না দাড়িয়ে হেফাজতে ইসলামের নামে। স্বাধীনতা বিরােধী সকল অপশক্তি একত্রিত হয়ে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশের চলমান অগ্রগতি ও সাফল্যকে ভূলণ্ঠিত করতে চায়। আজকে হেফাজত নেতা মামুনুল হকের চরিত্র দেশবাসীর সামনে উন্মােচিত হয়েছে। রাজবাড়ী একটি শান্ত জেলা। এখানকার জনগণ অত্যন্ত শান্তিপ্রিয়। এই শান্ত জনপদকেও হেফাজতীরা অশান্ত করার সুযােগ খুঁজছে। আমরা আপনাদের মাধ্যমে রাজবাড়ীবাসীকে জানাতে চাই, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা কাজী ইরাদত আলী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে রাজবাড়ীর দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সকলশক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা এই অপশক্তিকে কঠোরহস্তে মােকাবেলা করব। রাজবাড়ীর ইতিহাস সংগ্রামের ও গৌরবের ইতিহাস। মহান মুক্তিযুদ্ধের ধারক,বাহক ও গৌরবের অংশীদার হিসেবে রাজবাড়ীর এই পবিত্র মাটিতে আমরা কোনভাবেই হেফাজতীদের নৈরাজ্য ও তান্ডব সৃষ্টির সুযােগ দিতে পারিনা। আসুন আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ব্যক্তিগত সচেতনতা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দুরত্ব বজায় রেখে বৈশ্বিক মহামারী করােনার প্রাদুর্ভাব থেকে দেশ ও জাতিকে রক্ষা করি এবং সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে সােচ্চার হয়ে তাদের সকল নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাড়াই।
You cannot copy content of this page
Leave a Reply