1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে অনলাইনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৪১ বার পড়া হয়েছে
জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে অনলাইনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে অনলাইনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে অনলাইনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

অপূর্ব দাস অসীম : জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পূরণের লক্ষ্যে অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচী গত বৃহস্পতিবার ৮ ই মার্চ অনলাইনে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক কর্মসূচী বাস্তাবায়নে ফরিদপুর এবং রাজবাড়ী জেলার ৭ জন সাংবাদিক ও রাজবাড়ী সুজন সম্পাদক লুৎফর রহমান কে নিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দি হাঙ্গার প্রজেক্ট এর যশোর এরিযা সমন্বয়কারি মোঃ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় প্রজেক্ট এর পরিচিতি ,পাওয়ার পয়েন্টে তুলে ধরেন হাঙ্গার প্রজেক্ট এর যশোর আঞ্চলিক সমন্বয়কারি মোঃ খোরশেদ আলম। এ সময় সরকারী কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা উন্নয়নে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং তথ্য অধিকার আইনের ব্যবহার বিষয়ে সারা দেশের ৩০৫ জন সাংবাদিক ও সিভিল সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে সভায় আলোচনা করা হয়।

 

এ ছাড়া তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার এবং হুইসেল ব্লোয়ার প্রটেকশন এ্যাক্ট এর মত সামাজিক দায়বদ্ধতার উপকরণসমুহ (টুলসসমুহ) যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে সরকারের জবাবদিহিতা বৃদ্ধি করাসহ, দূনীতি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা পরিচালনা বিশেষ করে স্থানীয় সরকারের বড় আকারের প্রকল্প এবং কোভিড-১৯ এর প্রেক্ষিতে পরিচালিত ত্রাণ কার্যক্রম এর উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

উল্লেখ্য, জানুয়ারি ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ (১২ মাস) পর্যন্ত সারাদেশের ৬১টি জেলা (তিন পার্বত্য জেলা ব্যতীত) প্রতি জেলায় ৫জন (সাংবাদিক ৪জন, সুজন প্রতিনিধি ১জন) সর্বমোট ৩০৫ জন এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক কর্মসূচী বাস্তাবায়নে কাজ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page