1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় গুজ‌বের তান্ড‌বে ধ্বংশলীলা দেখ‌তে বিভাগীয় ক‌মিশনার

  • বর্তমান সময়: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৫৩৭ বার পড়া হয়েছে
সালথায় গুজ‌বের তান্ড‌বে ধ্বংশলীলা দেখ‌তে বিভাগীয় ক‌মিশনার
সালথায় গুজ‌বের তান্ড‌বে ধ্বংশলীলা দেখ‌তে বিভাগীয় ক‌মিশনার

সালথায় গুজ‌বের তান্ড‌বে ধ্বংশলীলা দেখ‌তে বিভাগীয় ক‌মিশনার

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় গত ৫ই এপ্রিল রা‌তে লকডাউন মানা না মানা, হুজুর‌কে ধ‌রে নি‌য়ে গে‌ছে, প্রশাসন জনগ‌ণের বিপ‌ক্ষে কাজ কর‌ছে এমন গুজব ছ‌ড়ি‌য়ে সালথা উপ‌জেলা চত্তরসহ বেশ কিছু স্থাপনা ভাংচুর, লুটপাট ও অ‌গ্নিসং‌যো‌গের ঘটনা ঘ‌টে। এই ঘটনায় ধ্বংশস্তু‌পে প‌রিনত হয় সালথা উপ‌জেলা প‌রিষদ, উপ‌জেলা ভূ‌মি অ‌ফিসসহ বেশ কিছু স্থাপনা, এই ধ্বংস যজ্ঞ দেখতে শুক্রবার দুপু‌রে সালথায় আ‌সেন ঢাকা বিভাগীয় ক‌মিশনার মোঃ খ‌লিলুর রহমান। এসময় সাংবা‌দিকরা তার প্রতি‌ক্রিয়া জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, কোন প্রতি‌ক্রিয়া নাই, চাই একশ‌্যান।
সালথায় গুজ‌বের তান্ড‌বে ধ্বংশলীলা দেখ‌তে বিভাগীয় ক‌মিশনার

সালথায় গুজ‌বের তান্ড‌বে ধ্বংশলীলা দেখ‌তে বিভাগীয় ক‌মিশনার

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, ফ‌রিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল‌্যা, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) দিপক কুমার, অ‌তি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট তাস‌লিমা আ‌লি, ফ‌রিদপু‌রের পু‌লিশ সুপার আ‌লিমুজ্জামান (বি‌পিএম), অ‌তিরিক্ত পু‌লিশ সুপার জামাল পাশা, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মারুফা সুলতানা খান হীরাম‌নি, সহকারী পু‌লিশ সুপার সু‌মিনুর রহমান, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ‌সিকুজ্জামান, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ দেলয়ার হো‌সেন মিয়া, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফ‌কির মিয়া প্রমূখ।
সালথায় গুজ‌বের তান্ড‌বে ধ্বংশলীলা দেখ‌তে বিভাগীয় ক‌মিশনার

সালথায় গুজ‌বের তান্ড‌বে ধ্বংশলীলা দেখ‌তে বিভাগীয় ক‌মিশনার

উ‌ল্যেখ‌্য, গত সোমবার ৫ই এ‌প্রিল সোমবার  ফ‌রিদপু‌রের  উপ‌জেলায় লকডাউন কার্যকর করা না করা নি‌য়ে স্থানীয় উ‌ত্তে‌জিত জনতার মা‌ঝে গুজব ছ‌ড়ি‌য়ে প্রায় চার ঘন্টা ব‌্যাপী তান্ডব ও ধ্বংশলীলা চালায়, তান্ডবলীলা শে‌ষে বর্তা‌মা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে। এলাকায় অ‌তি‌রিক্ত পু‌লিশ, র‌্যাব ও বি‌জি‌বি মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। ঘটনার সময় উপ‌জেলা প‌রিষদ ও থানা এলাকা রণক্ষে‌ত্রে প‌রিনত হয়। উ‌ত্তে‌জিত জনতা উপ‌জেলা প‌রিষদ ভবন, উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস, উপ‌জেলায় প‌রিষদ চত্ত‌রে স্থাপিত জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ম‌্যুড়াল, গাছপালা, উপ‌জেলা মু‌ক্তিযোদ্ধা কম‌প্লেক্স, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার গা‌ড়ি‌, সহকারী ক‌মিশনারের গা‌ড়ি, মোটরসাই‌কেল, উপ‌জেলার সাম‌নে অব‌স্থিত পেট্রোল পাম্প, সালথা থানা ও কর্মকর্তা‌দের বাসভবনসহ বেশ কিছু স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অ‌গ্নিসং‌যোগ ক‌রে। এই ঘটনায় জুবায়ের হো‌সেন (২০) ও মিরান মোল‌্যা (৩৫) না‌মের দুই যুব‌কের মৃত‌্যু ও মোট ৫১ জন‌কে আটক হ‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page