1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

এনামুল মবিন(সবুজ)দিনাজপুর : মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক বাইকর‌্যালি, মাস্ক বিতরণ ও মাস্ক পরিহিতদের কে শুভেচ্ছা জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি বিষয়ে জানাচ্ছেন তারা।
দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

আজ বৃহস্পতিবার(৮ এপ্রিল) দিনাজপুর জেলা শহরের বিভিন্ন জায়গা গিয়ে এসব নারী বাইকাররা সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনা বৃদ্ধি করেছেন। ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুর জেলাবাসী।
ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোছাঃ লায়লা আরজু, সহ-সভাপতি মোছাঃ সেতেরা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ এবং অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা একটা বিষয়েই বেশি বলেন, করোনা ভাইরাস আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালি হয়ে উঠেছে। কিন্তু সাধারণ জনগণ সচেতন হচ্ছে না। অনেকের মুখেই মাস্ক নেই। মাইকিং করে সতর্ক করার পরেও মাস্ক পরার অনীহা দেখা যাচ্ছে। এখন সময় নিজে সুরক্ষিত থাকা এবং অপরকে সুরক্ষিত রাখা। সকলের উচিৎ মাস্ক পরিধান করা। আমরা নিজেরাই সচেতন না হলে আমরাই নিজেকে এবং নিজেদের পরিবারকে হুমকির মুখে ফেলবো।
তাই সকলের উচিৎ সচেতন হওয়া এবং সরকারের নির্দেশনা মেনে চলা”।করোনা ভাইরাসে জনসচেতনতাই পারে আমাদের সবাইকে রক্ষা করতে। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। বিনা কারণে বাইরে যাবেন না। বাইরে বের হলেই মাস্ক পরে বের হতে হবে সকলকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page