1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

দিনাজপুরে করোনার ২য় ডোজ নিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে
দিনাজপুরে করোনার ২য় ডোজ নিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন
দিনাজপুরে করোনার ২য় ডোজ নিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন

দিনাজপুরে করোনার ২য় ডোজ নিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন

এনামুল মবিন (সবুজ) দিনাজপুর : মহামারী করোনা ভাইরাস বিস্তাররোধে টিকার ১ম ডোজের পর এবার ২য় ডোজ দেওয়া কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার। আজ থেকে সারা দেশব্যাপী টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ২য় ডোজের টিকা নিয়েলেন দিনাজপুরের পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন। আজ বৃহস্পতিবার(৮ এপ্রিল) দুপুরের দিকে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকা নেন।তিনি জানায়, টিকা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সুস্থ আছি আমি । দিনাজপুর পুলিশ সুপার(এসপি) আনোয়ার হোসেন বলেন,আমি ৮ ফেব্রুয়ারি ১ম করোনা টিকার ডোজ নিয়েছিলাম । আজ আমি করোনা টিকার ২য় ডোজ নিলাম। বেশ ভালো আছি টিকা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত । কোনো ধরনের শারীরিক বা মানসিক জটিলতা অনুভব করছি না।
দিনাজপুর পুলিশ সুপার(এসপি) আনোয়ার হোসেন  আরও বলেন, ১ম ডোজ নেওয়ার পর হালকা জ্বর অনুভব করেছিলাম । তবে কোনো সমস্যা ছাড়াই জ্বর কমে যায়। যদি এবারও জ্বর অনুভব করি, তাহলে স্বাভাবিক ভাবেই সেরে যাবে আমি আশা করছি। মানসিকভাবে অনেক ভালো মনে হচ্ছে নিজেকে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল থেকে ২য় ডোজের টিকা গ্রহণ করেছে সাধারণ জনগণ। দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের চারটি বুথে ১৩৮ জন করোনার ১ম ও ২য় ডোজের টিকা গ্রহণ করেন। তার মধ্যে ১১০ জন ১ম ডোজ এবং ২৮ জন ২য় ডোজের টিকা নিয়েছেন।
দিনাজপুরের সিভিল সার্জন জানায়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ১০৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা ৪,৯৭৯ জনে পৌঁছেছে। আর মৃত্যুবরণ করেছে ১০৪ জন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page