বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চরভদ্রাসন উপজেলা ইউনিট
সাজ্জাদ হোসেন সাজু চরভদ্রাসন প্রতিনিধি : সচেতন এর বাত্রা পৌঁছে দিতে মানুষের দ্বারে দ্বারে সদা সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চরভদ্রাসন উপজেলা ইউনিট। দ্বিতীয় ধাপে করোনা আবার বাংলাদেশ প্রভাব বিস্তার করার কারণে সারা বাংলাদেশ লকডাউন এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।
লকডাউন যাতে বাস্তবায়িত হয় সেইসাথে করোনা বিস্তার যাতে রোধ করা যায় সে জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চরভদ্রাসন উপজেলার ইউনিট । পুরো চরভদ্রসন উপজেলায় মাইকিং করে সচেতন মূলক বার্তা প্রচার করে যাচ্ছে। যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় কিভাবে নিজেদেরকে সংযত রেখে করোনার এই মহামারী থেকে বাঁচা যায়।
চরভদ্রসন ইউনিটের আরেক গুরুত্বপূর্ণ সদস্য সাজ্জাদ হোসেন বলেন বাংলাদেশের এই করুণ সময়ে আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চেষ্টা করতেছি যাতে মানুষ covid19 এর স্বাস্থ্যবিধি মেনে চলে এবং নিজে সুস্থ থেকে অপরকে কিভাবে সচেতন করা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
চরভদ্রাসন উপজেলা ইউনিটের প্রধান দলনেতা মিরাজুল ইসলামের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা সদা সর্বদা প্রস্তুত আছি জনগণের পাশে দাঁড়াতে যাতে তাদের সচেতন করা যায় এবং সাধারণ মানুষ বুঝতে পারে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Leave a Reply