1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় জনসচেতন করতে আবারও মাঠে নেমেছে চিরিরবন্দর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “পাশে দাঁড়াও”

  • বর্তমান সময়: বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৭২ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় জনসচেতন সেচ্ছাসেবী সংগঠন "পাশে দাঁড়াও"
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় জনসচেতন সেচ্ছাসেবী সংগঠন "পাশে দাঁড়াও"

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় জনসচেতন করতে আবারও মাঠে নেমেছে চিরিরবন্দর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “পাশে দাঁড়াও”

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর :  করোনা সংক্রমণের উর্ধ্বমুখীতে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় জনসচেতন করতে আবারও মাঠে নেমেছে চিরিরবন্দর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন “পাশে দাঁড়াও”। বিনামাস্কে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন। হাট বাজার মোড় গুলোতে যাতায়াতকারীরা সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশিরভাগের মুখে মাস্ক নেই। মাস্ক ব্যবহার না করার নানা অজুহাত দিচ্ছেন চিরিরবন্দর উপজেলাবাসী। এ কারণে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে চিরিরবন্দরের ১২টা ইউনিয়নে কাজ করছে সেচ্ছাসেবী সংগঠন  “পাশে দাঁড়াও”।

 করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার বিষয়টি মানুষকে জোর করে শেখানো সম্ভব নয়। তাই সচেতনতা রাস্তায় কাউকে মাস্ক ছাড়া দেখলেই তার মুখে মাস্ক পরিধান করিয়ে দেওয়া হচ্ছে এবং মাইকিং করে সচেতনতা বাড়ানো হচ্ছে। আজ চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী মোর, রানীরবন্দর বাজার,বেকিপুল বাজার, চম্পাতলী বাজারসহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরন ও মাইকিং করা হয়।
গতকাল থেকে লকডাউন চলকালীন সময় জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের পাশাপাশি  “পাশে দাঁড়াও ” টিম মাঠ পর্যায়ে কাজ করছে।
“মাস্ক পরুন, সুস্থ থাকুন” প্রচারেঃ সেচ্ছাসেবী সংগঠন “পাশে দাঁড়াও,  চিরিরবন্দর, দিনাজপুর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page