1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

লকডাউন কার্যকর করতে কঠোর পাংশা উপজেলা প্রশাসন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে
লকডাউন কার্যকর করতে কঠোর পাংশা উপজেলা প্রশাসন
লকডাউন কার্যকর করতে কঠোর পাংশা উপজেলা প্রশাসন

লকডাউন কার্যকর করতে কঠোর পাংশা উপজেলা প্রশাসন

কাজী টুটুলঃ করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) থেকে রাজবাড়ীর পাংশায় লকডাউন কার্যকরে পৌর, থানা ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
সোমবার দিনের প্রথমভাগে  লকডাউন ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছিল। এ বিষয়টি নজরে এলে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে লকডাউন কার্যকরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেত্রীত্বে ভ্রাম্যমান আদালত দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। একই সাথে কয়েকটি প্রতিষ্ঠানকে ৫৩০০ টাকা জড়িমানা করেন।
বিকেলে ওই অভিযানে যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পৌর মেয়র ওয়াজেদ আলী সহ থানা ও উপজেলা প্রশাসন।
এ সময় শহরের প্রধান কাঁচা বাজারে দাঁড়িয়ে ব্যবসায়ী সহ সকলের উদ্দেশ্যে নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বলেন, আপনারা কাঁচামালের এই দোকানগুলো এখান থেকে সরিয়ে সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে বিকেল ৪টা পর্যন্ত বেচা-কেনা করবেন। সন্ধ্যা ৬টার পর জরুরী প্রয়োজন ছাড়া কেও ঘড়ের বাহিরে বের হবেন না।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা ও সাস্থ্যবিধি মেনে চলুন। সরকারি নির্দেশনা ও সাস্থ্যবিধি না মেনে আইন লংঘন করলে আইন লংঘন কারির বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো। সবাই সচেতন হোন-করোনা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করুন।
উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ তার বক্তব্যে বলেন, আমরা কেউ আপনাদের শত্রু নই। আপনারা আইন মেনে চলুন-সাস্থ্যবিধি মেনে চলুন, জরুরী প্রয়োজন ব্যতীত সন্ধ্যা ৬টার পর হতে সকাল পর্যন্ত ঘড়ের বাহির  হওয়া থেকে বিরত থাকুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page