1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু

  • বর্তমান সময়: সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু 
আলফাডাঙ্গায় ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু 

আলফাডাঙ্গায় ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় এ বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।  জানা যায়, ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বাজিতপুর গ্রামের মো. জাহিদের স্ত্রী মোসান্মাৎ হালিমা (২৫) তার এক বছর চার মাস বয়সী শিশু কন্যা আফছানাকে নিয়ে ভ্যানে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম থেকে তার বাবারবাড়ি একই ইউনিয়নের পাকুড়িয়া যাচ্ছিল।
সন্ধ্যা সাতটার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে টাবনী ঘোষবাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশের সজনে গাছের একটি বড় ডাল তাদের উপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মোসান্মাৎ হালিমার মৃত্যু ঘটে। মারাত্মক আহত শিশু আফছানাকে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি বলেন,’শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page