1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে করোনা প্রতিরোধে পুলিশি তৎপরতা অব্যাহত

  • বর্তমান সময়: রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে করোনা প্রতিরোধে পুলিশি তৎপরতা অব্যাহত
চরভদ্রাসনে করোনা প্রতিরোধে পুলিশি তৎপরতা অব্যাহত

চরভদ্রাসনে করোনা প্রতিরোধে পুলিশি তৎপরতা অব্যাহত

 চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে করোনা প্রতিরোধে প্রতিদিন পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির সাথে সাথে গত তিনদিন ধরে উপজেলা জুড়ে থানা পুলিশের টহল গাড়ী নিয়ে হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে জনগনের সচেতনতা বৃদ্ধি, সামাজিক দুরত্ব বজায় রাখা, গণপরিবহন ও হাট বাজারে করোনা বিধিমালা জারী সহ জনস্বাস্থ্য রক্ষার জন্য মাস্ক বিতরন করে চলেছেন থানা পুলিশ।
করোনা প্রতিরোধে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই ফিরোজ ও একদল পুলিশ কনস্টেবল কর্মরত রয়েছেন। জানা যায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে করোনা প্রতিরোধে প্রতিদিন জনসচেতনার লক্ষ্যে একটি টহল পুলিশ টিম উপজেলা জুড়ে প্রদক্ষিন করে চলেছেন।
তারা উপজেলা সদর বজারের অলিগলি প্রদক্ষিনের পর হাসপতাল চত্তর, স্বাধীনতা চত্তর, পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকা, এমপি ডাঙ্গী গ্রামের ম্যাজিষ্ট্রেট বাড়ী নামক বাজার, সুপারী বাগান মোড় বাজার, জাকেরের সুরা বাজার, আলম ফকিরের হাট, মৌলভীরচর হাট, গাজীরটেক ইউনিয়নের কানাইরটেক মোড়ের বাজার, বেপারী ডাঙ্গী বাজার, চরঅযোধ্যা ছাহের মোল্যর বাজার, পদ্মা পারের ভাঙ্গার মাথায় আরজখার ডাঙ্গী গ্রামের বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকার নিভৃত পল্লিতে থানা পুলিশ বিচরন করে করোনা প্রতিরোধে জনগনকে সচেতন করে চলেছেন। একই সাথে প্রতিদিন দ্বিতীয় দফায় সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত পুরিশি টহল অব্যাহত রয়েছে।
এ ব্যপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন বলেন, “জনগণের জানমাল রক্ষার গুরু দায়িত্ব পালন করতে গিয়ে বর্তমান দেশের পরিস্থিতির উপর রাত দিন কাজ করে চলেছি”।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page