1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

হৃদয়ে আলফাডাঙ্গা’ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • বর্তমান সময়: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে
হৃদয়ে আলফাডাঙ্গা' গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হৃদয়ে আলফাডাঙ্গা' গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হৃদয়ে আলফাডাঙ্গা’ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজিজুর রহমান দুলালঃ স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সবচেয়ে বৃহৎ ভার্চুয়াল প্লাটফর্ম ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপ পরিচালনা পর্ষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ ও হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের উপদেষ্টা মো. মনিরুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি।

 

আলোচনা সভায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, সাধারণ সম্পাদক আলমগীর কবীর ও প্রেসক্লাবের সদস্য মে. কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের ভূয়সী প্রশংসা করে বলেন, ডিজিটাল এ যুগে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে অনেকেরই অভিযোগ আছে। সবকিছুকে পাশ কাটিয়ে ভার্চুয়ালেও যে একটি ভালো উদ্দেশ্যে ব্যবহার করা যায় তার একটি অনান্য দৃষ্টান্ত এই হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপ।

 

এসময় হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুল ইসলাম, মিয়া রাকিবুল, শাহারিয়ার নাজিম শাওন, তরিকুল ইসলাম তৌকির, শাহিদুল ইসলাম কোরবান, গোলাম কিবরিয়া, বাসুদেব কুন্ডু জয় ও মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পথচলা। প্রতিষ্ঠার মাত্র ৪ বছরে ইতিমধ্যে গ্রুপটি সামাজিক ও মানবিক কাজ করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অঃঃধপযসবহঃং ধৎবধ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page