1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামুলক অভিযান 

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামুলক অভিযান 
ফরিদপুরে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামুলক অভিযান 

ফরিদপুরে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামুলক অভিযান

মানিক দাস :করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে। ১লা এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।  জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ অভিযানে অংশ নেন।
ফরিদপুর নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র, তানিয়া আক্তার, মোঃ খায়রুজ্জামান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ।
ফরিদপুরে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামুলক অভিযান 

ফরিদপুরে করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামুলক অভিযান

সরকারি তিতুমীর বাজারে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়জীদুর রহমান ও মোঃ আসাদুর রহমান, শহরের বঙ্গবন্ধু স্কয়ার (রাজবাড়ী রাস্তার মোড়) এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন ও গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ আল আমিন।
অভিযান কালে মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ৩৫ জনকে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাঝে বিন্যামুল্যে মাস্ক বিতরণ করা হয় ও হ্যান্ড মাইকের সাহায্যে সচেতনতামুলক প্রচারনা চালানো হয়। জেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক মার্কেটের কমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ ও দুই ঘন্টা পরপর হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা সচেতনতায় প্রচার চালানো হয়।
কর্মকর্তাগণ এ সময় মার্কেটে আসা সকলকে মাস্ক ব্যবহারের নির্দেশ প্রদান করেন এবং ব্যবসায়ীদের উদ্যেশ্যে বলেন মাস্ক ছাড়া কোন ব্যাক্তির নিকট কোন পণ্য বিক্রয় করবেন না। আগে মাস্ক পড়বে তারপর পণ্য ক্রয় করবে। এ অভিযানে নিউ মার্কেট কমিটির সহ সভাপতি মোঃ গোলাম নবীসহ অন্যান্যরা সহযোগীতা করেন। এছাড়া র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগীতা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page